আগেভাগেই বোর্ড ছাড়লেন টি-মোবাইলের সাবেক সিইও

২৬ এপ্রিল, ২০২০ ০২:৪০  
টি-মোবাইলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জন লিগেরে কোম্পানির পরিচালক পর্ষদের পদ থেকে অব্যহতি নিয়েছেন। ভিন্ন সুযোগ গ্রহণের জন্য পরিকল্পিত সময়ের এক মাস আগেই তিনি বোর্ড ছেড়েছেন। খবর সিনেট। এসইসি ফাইলিং অনুযায়ী, গত শুক্রবারেই লিগেরে তার বোর্ডকে তাৎক্ষণিকভাবে অব্যহতি নেয়ার বিষয়টি অবহিত করেছেন। গত ১ এপ্রিল প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ার পর তার আগামী ৪ জুন পর্যন্ত বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিলো। টি-মোবাইল জানিয়েছে, পরিচালনা পর্যদের সাথে কোনো বিতর্ক বা অন্য কোনো বিষয়ের কারণে তিনি অব্যহতি নেননি। তিনি এখনও কোম্পানির ‘নাম্বার ওয়ান ফ্যান’ হিসেবে আছেন বলে টি-মোবাইলকে জানিয়েছেন। বিগত সাড়ে সাত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের ছিলো বলেও তিনি জানিয়েছেন। গত শুক্রবার এক টুইটে তিনি বিষয়টি সত্যিকারের একটি যুগের শেষ হিসেবে আখ্যায়িত করেছেন। ডিবিটেক/বিএমটি